তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশনা

স্টারলিংক লোগো মহাকাশের পটভূমিতে, আকাশে আলোর রেখা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে স্টারলিংক লোগো সহ একটি ছবি, যেখানে আকাশে আলোর রেখা দেখা যাচ্ছে, যা প্রযুক্তি ও মহাকাশের সংযোগ নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৯০ দিনের মধ্যে স্টারলিংক এর স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে, এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল ঢাকায় শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিষয়:প্রধান উপদেষ্টা স্টারলিংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…