বাংলাদেশ

ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টার শোক প্রকাশের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা শামীম আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করছেন একজন ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামিম আহমেদের (৪২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় ফায়ার ফাইটার শামীম আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চারজন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় তরুণের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ফায়ার ফাইটাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। জাতি তাঁদের এ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

উল্লেখ্য, শামীম আহমেদ সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে শতভাগ দগ্ধ হন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

এখনও চিকিৎসাধীন দগ্ধরা হলেন—ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২)।

বিষয়:প্রধান উপদেষ্টা ফায়ার ফাইটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…