বাংলাদেশ

সেনা কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা

সেনা কর্মকর্তাদের পদোন্নতি অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা কর্মকর্তাদের পদোন্নতি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেনা ও আধিকারিকদের দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত সেনা কর্মকর্তা সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেসব কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনাসদস্যকে দেশের প্রয়োজনে আত্মত্যাগ ও দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিষয়:প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেনা কর্মকর্তা সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…