বাংলাদেশ

হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করার দাবি নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রেস উইং এর রিপোর্টের ওপর স্ট্যাম্পে 'FAKE NEWS' লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস উইং এর রিপোর্টের ওপর লাল রঙের ‘FAKE NEWS’ স্ট্যাম্প।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্টে যে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নাকচ করে দিয়ে বলেছে এটি সম্পূর্ণ মিথ্যা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট-সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ আজ পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘এক্স-এর এই পোস্টে করা দাবি করা বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের প্রতি বৈষম্য করে না।

বিবৃতিতে বলা হয়, ‘পোস্টে উল্লেখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’

বিষয়:নিষিদ্ধ প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…