চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মহিলা কোচ’ খোঁচা থেকে চ্যাম্পিয়ন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের মহিলা কোচের প্রশিক্ষণ ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের কোচের দায়িত্ব পালন করায় একসময় নিজের বন্ধুদের খোঁচা শুনতেন।

‘মহিলা কোচ‘ হিসেবে টিটকারিও শুনেছেন প্রচুর। কিন্তু তাতে দমে যাননি একটুও। দিনের পর দিন এই মেয়েদের আগলে রেখেছেন সন্তানের মতো করে, ভালো-খারাপ সময়ে ওদের নিয়ে লড়েছেন একসাথে।গুরুর এমন একাগ্রতার প্রতিদান দিতে ভুলেননি সাবিনা-কৃষ্ণারা। মহিলা কোচখ্যাত সেই গোলাম রব্বানি ছোটনকে আজ চ্যাম্পিয়ন কোচ বানালেন তারই হাতে গড়া শিষ্যরা।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়া সেরার মুকুট জেতার ঘণ্টাখানেক পরে অধনায়ক সাবিনা খাতুনের সাথে সংবাদ সম্মেলনে আসেন কোচ গোলাম রব্বানি ছোটন। শিষ্যদের এমন অর্জনে নিজের অবদান নিয়ে কথা বলতে গিয়ে একসময় আবেগী হয়ে পড়েন ছোটন।

Banglabid

সুখের সময় সংগ্রামের দিনগুলো মনে পড়া যে কারো ক্ষেত্রেই বেশ স্বাভাবিক।চ্যাম্পিয়ন কোচের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। নইলে এমন সুখের দিনে খারাপ সময়ের স্মৃতি কেনই বা রোমন্থন করবেন!

‘যখন আমি প্রথম মেয়েদের কোচ হই তখন আমার বন্ধুবান্ধবরাও আমাকে খোঁচা দিত রাস্তা দিয়ে হেঁটে গেলে বলতো মহিলা কোচ। তবে আজকের মেয়েরা যেমন ফুটবল খেলেছে, যে ঐতিহাসিক জয় এনে দিয়েছে সেটা কলিজা ছাড়া সম্ভব না।’

অতীত সময়ের আলোচনা শেষ করে ম্যাচের বিষয়েও কথা বলেছেন ৫৪ বর্ষী কোচ। তার মতে, শুরুতে গোল পাওয়াটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে ২ গোলের লিড নিয়েও ১২ হাজার দর্শকের সামনে ট্রফি জেতাটা সহজ ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি।

Reneta

‘আমি মনে করি শুরুতে গোল পাওয়াটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। যখন ব্যবধান ২-১ এ চলে এসেছিল এতো দর্শকের সামনে আমদের কাজটা কঠিন হয়ে যাচ্ছিল। তবে সাবিনা খুব ভালোভাবেই সবকিছু ম্যানেজ করেছে।‘

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছোটনমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ

পরবর্তী

নীরব সাফল্যের গল্পে অদম্য বাংলাদেশ

পরবর্তী
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী নিউজউইক-এর প্রতিবেদনের অংশ বিশেষ

নীরব সাফল্যের গল্পে অদম্য বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন, বিমানবন্দরে স্বাগত।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT