চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদল সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানালো ছাত্রশিবির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৯, জুন ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের লোগো, নীল পটভূমিতে সাদা চাঁদ ও তারিখের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার (৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ সোমবার (৯ জুন) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয়। বক্তব্যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে একের পর এক অযাচিত, ভিত্তিহীন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। তার বক্তব্যের শব্দচয়ন ও উপস্থাপনার ভঙ্গিমায় বিগত ফ্যাসিস্টদের ঔদ্ধত্য ও দমননীতির প্রতিধ্বনি প্রত্যক্ষ করেছি। আমরা এই দায়িত্বজ্ঞানহীন, অসংলগ্ন ও মিথ্যাচারে পরিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতৃবৃন্দ আরও বলেন, অতীতের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগকে অনুকরণ করে শিক্ষার্থী নির্যাতন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। ছাত্রবান্ধব রাজনীতির পরিবর্তে ছাত্রদল চাঁদাবাজি, সহিংসতা, ধর্ষণসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতেই বিগত ফ্যাসিস্টদের সুরে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করছে। বিশেষ করে, ২০০২ সালে ৮ জুন ছাত্রদলের গুলিতে বুয়েটের ৯৯তম ব্যাচের মেধাবী ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যার বিষয়টি গতকাল সচেতন ছাত্রসমাজ আলোচনায় আনে, তখনই ছাত্রদল ফ্যাসিবাদী বয়ান হাজির করে ইস্যুটি আড়াল করার চেষ্টা চালাচ্ছে। আমরা বিশ্বাস করি, রাজনীতি-সচেতন নাগরিক তাদের এই অপচেষ্টায় বিভ্রান্ত হবেন না।

নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাবান্ধব ক্যাম্পাস পরিবেশ তৈরি ও জাতীয় সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্র-জনতার আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। ধারাবাহিক গঠনমূলক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রশিবির শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত মানুষ, শহীদ পরিবার এবং আহত ও গাজী ভাইদের সাথে নিয়ে দেশব্যাপী ঈদুল আযহা উদযাপন করেছে। যা ছাত্রসমাজের নিকট ছাত্ররাজনীতি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

কিন্তু দুঃখজনকভাবে, অতীতের ধারাবাহিকতায় কালচারাল ফ্যাসিস্টদের ফাঁদে পা দিয়ে ছাত্রদল আবারও ছাত্রশিবিরকে ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পতিত ফ্যাসিস্ট যেমন তাদের ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে ছাত্রশিবির ও অন্যান্য বিরোধী সংগঠনের ওপর দায় চাপাত ও পরচর্চায় লিপ্ত হতো, ছাত্রদলও একই পদাঙ্ক অনুসরণ করছে।

Reneta

নেতৃবৃন্দ ছাত্রদল সভাপতির প্রদত্ত মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং ছাত্রস্বার্থ বিরোধী প্রতিহিংসামূলক অপরাজনীতি পরিহার করে গঠনমূলক ও সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায়, ছাত্রদলকেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক অচলাবস্থার পরিণতি ভোগ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলছাত্রশিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT