ভিডিও নিউজ

ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক-ফরহাদ জয়ী

ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক-ফরহাদ জয়ী, শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস হয়েছেন এস এম ফরহাদ। সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন। তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন।

বিষয়:ডাকসু নির্বাচন ভিপি সাদিক কায়েম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…