শিক্ষা

ভর্তি জালিয়াতির অভিযোগে রাবির ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, সবুজ গাছপালা ও সাইনবোর্ড সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, সবুজ গাছপালা ও সাইনবোর্ড সহ, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়েছে।

শনিবার ১৯ আগস্ট সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মুশফিক তাহমিদ তন্ময় (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা), রাজু আহমেদ (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শের-ই বাংলা ফজলুল হক হল শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়), মহিবুল মমিন সনেট (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, শহীদ হবিবুর রহমান হল শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণকে (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, শের-ই বাংলা ফজলুল হক হল শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

 

বিষয়:রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি-ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…