চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসের খাবার বন্টন নিয়ে মারামারিতে জড়ালো ছাত্রলীগ

সৌরভ সিদ্দিকী সৌরভ সিদ্দিকী
১০:১৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
ছাত্রলীগের মধ্যে মারামারি, বিজয় দিবসের খাবার বিতরণ নিয়ে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ
 বিজয় দিবস উপলক্ষে উন্নতমানের খাবার বিতরণের দায়িত্ব নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে মারামারির এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিজয় দিবসের খাবার বন্টনের দায়িত্ব শুধুমাত্র মেজবাউল হক শান্ত গ্রুপের সদস্যরা জড়িত থাকায়  শনিবার দুপুরে এনায়েত উল্লাহর গ্রুপ এর প্রতিবাদ করে শান্ত গ্রুপের সাথে  তর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসন এসে পরিস্থিতি সামাল দেয়। এ  ঘটনার রেশ ধরে বিকেল চারটায় শান্ত গ্রুপের ছাত্রলীগ কর্মীরা এনায়েত গ্রুপের রবিন দাসকে হলের চতুর্থ তলায় এসে সংঘবদ্ধভাবে মারধর করে।  এনায়েত গ্রুপের সদস্যরা বিষয়টি জানতে পেরে চতুর্থ তলায় আসলে শান্ত গ্রুপের সদস্যরা দৌড়ে পঞ্চম তলার ৫০২ নম্বর রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান হলের আবাসিক শিক্ষকসহ সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থলে যান। এই ঘটনায় হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে রবিন দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।
 শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ‘তিনি ক্যাম্পাসে নেই, তবে ঝামেলা হয়েছে শুনেছেন। এটি আসলে ছাত্রলীগের কোনো ঝামেলা নয়। এটি সিনিয়র-জুনিয়রের ঝামেলা। এটিকে ছাত্রলীগের সাথে না জড়ানোই ভালো। কথা বলছি যেন নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে শেষ করে ফেলা হয়।’
 বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘যেহেতু হলের অভ্যন্তরীণ বিষয় এব্যাপারে প্রভোস্ট স্যার যে ধরনের সহযোগিতা চাইবেন প্রক্টরিয়াল বডি সর্বাত্মক সহযোগিতা করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রভাষকখাবার বন্টন নিয়ে মারামারিশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রী যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, সেটি কী?

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT