চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৫
রাজনীতি
A A
ছাত্রদলের স্মারকলিপি জমা দেওয়ার ছবি, ছাত্র-জনতার প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্মারকলিপি জমা দেয়া কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এ ইলিয়াসের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।

ঢাকা কলেজের অধ্যক্ষ’র কাছে স্মারকলিপি জমা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির অভিযোগ করেছেন, শিক্ষাঙ্গণে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তদন্ত সাপেক্ষে ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে।

এর আগে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।

মঙ্গলবার সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

ট্যাগ: ছাত্রদলবিচারস্মারকলিপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে ৪ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পরবর্তী

সারাদেশে দিনে গরম আর রাতে শীত বৃদ্ধির পূর্বাভাস

পরবর্তী
আঁধারায় রোডে রিকশা, পিছনে সূর্যোদয় বা সূর্যাস্তের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে দিনে গরম আর রাতে শীত বৃদ্ধির পূর্বাভাস

প্রাথমিকের শিক্ষক নিয়োগের কার্যক্রম বাতিলের প্রতিবাদে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকের শিক্ষক নিয়োগের কার্যক্রম বাতিলে হাইকোর্টের রায়ের পর বিক্ষোভ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT