চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের তালা

সৌরভ সিদ্দিকীসৌরভ সিদ্দিকী
১২:২৩ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
কুমিল্লা, জনপদ, রাজনীতি, শিক্ষা
A A

বিএনপির ডাকা দু’দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত ব্যানার টাঙিয়ে তালা ঝুলিয়ে দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে। তবে তালা ঝুলানোর কিছুক্ষণের মধ্যে প্রক্টরিয়াল বডি এসে প্রধান ফটকের তালা ভেঙে ফেলেন।

রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ ছাত্রদলের আরও কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটকটি কিছুক্ষণ বন্ধ ছিল। পরে সকাল ৭ টার দিকে ফটকের তালা ভেঙে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এরপর প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ভিতরে প্রবেশ করে।

তালা দেওয়ার কথা স্বীকার করে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ও সভাপতি পদ প্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘বিএনপির ডাকা দু’দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থন জানিয়ে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে অতি দ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অরাজকতার কারণে সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বিষয়টি শোনা মাত্রই আমি ক্যাম্পাসে এসেছি। তারপর প্রক্টরিয়াল বডিকে সাথে নিয়ে প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষার্থীদের চলাচলের জন্য অবমুক্ত করে দেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কেউ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করলে তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ছাত্রদলপ্রধান ফটকে তালাসর্বাত্মক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ‘হতাশাজনক’ মৌসুম রিয়ালের জন্য

মে ১১, ২০২৬

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT