বরিশালে অবরোধের সমর্থনে মাঠে ছাত্রদল ও শ্রমিক দল

বরিশালে ছাত্রদল ও শ্রমিক দল অবরোধের সমর্থনে রাস্তায় প্রতিবাদ করছে, banner নিয়ে আন্দোলন চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বরিশালে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ছাত্রদল ও শ্রমিকদল পৃথকভাবে পিকেটিং করেছে। রোববার ৫ নভেম্বর সকালে ছাত্রদল নগরীর সিএনবি রোডে ও শ্রমিকদল নগরীর বান্দ রোডে বিক্ষোভ প্রদর্শন ও পিকেটিং করেছে।
রোববার অবরোধের প্রথম দিন বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া অবরোধ চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত।
জানা যায়, ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরীর রুপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি। এখন পযন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।






