রাজনীতি

দশম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

বিএনপির অবরোধের প্রতীকী ছবি, যেখানে গ্যাসের শিখা ও গিয়ার চিহ্ন রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির অবরোধের প্রতীকী ছবি, যেখানে গ্যাসের শিখা ও গিয়ার চিহ্ন রয়েছে, যা রাজনৈতিক প্রতিবাদ ও আন্দোলনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী বুধবার ৬ ডিসেম্বর ভোর ৬ টা থেকে শুক্রবার ৮ ডিসেম্বর ভোর ৬ টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একইসঙ্গে ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

আজ সোমবার ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি এখন চলমান। মঙ্গলবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা।

বিষয়:আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিএনপির অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…