চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবার দশবারের বিশ্বচ্যাম্পিয়ন বরিস স্পাসকি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
দাবার বিশ্বচ্যাম্পিয়ন বরিস স্পাসকি চেস খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবার কোর্টে জিতেছিলেন একের পর এক ম্যাচ। অল্প বয়সে প্রতিভার দ্যুতি ছড়িয়েছিলেন। তিনি দশবারের বিশ্বচ্যাম্পিয়ন কিংবদন্তি দাবাড়ু বরিস স্পাসকি। রাশিয়ান কিংবদন্তি দাবাড়ু ৮৮ বছর বয়সে মারা গেছেন।

স্পাসকির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন। রাশিয়ান দাবা ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘দশবারের বিশ্বচ্যাম্পিয়ন বরিস স্পাসকি ৮৮ বছর বয়সে মারা গেছেন। এটা দেশের জন্য অনেক বড় ক্ষতি।’ তবে কখন বা কীভাবে স্পাসকি মারা গেছেন, সেটা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।

স্পাসকির মৃত্যুর খবর শুনে তার বলা কথাতেই স্মরণ করেছেন রাশিয়ার আরেক বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপরভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘দশম বিশ্বচ্যাম্পিয়ন বরিস স্পাসকি শান্তিতে ঘুমান। হাবনেরের সঙ্গে ম্যাচ ১৯৮৫ সালে আমার কাঁধের ওপর দিয়ে তিনি দেখছেন। ‘আমার গ্রেট পূর্বসুরী’ বইয়ের তৃতীয় খণ্ডে আমার ও তার গল্প বলাটা বেশ আনন্দের ছিল।’’

১৯৩৭ সালে জন্ম নেয়া স্পাসকির দাবা খেলার শুরু পাঁচ বছর বয়সে। প্রতিভার দ্যুতি ছড়িয়েছিলেন শৈশবেই। জুনিয়র পর্যায়ে বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পাশাপাশি ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, যা তখনকার সময়ে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড।

আক্রমণাত্মক ও ‘স্যাক্রিফাইসিং’ খেলায় দ্রুতই নজর কেড়ে নেয়া স্পাসকি ১৯৬১ সালে জেতেন সোভিয়েত চ্যাম্পিয়নশিপ। আট বছর পর স্বদেশি টাইগ্রান পেত্রোসিয়ানকে হারিয়ে জেতেন বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট।

১৯৬৯ সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন স্পাসকি। সেই সময় দাবা র‍্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন তিনি। ১৯৭১ সালে ক্যান্ডিডেটস জিতেছিলেন আমেরিকার দাবাড়ু ফিশার। তিনি সেসময় বিশ্বের এক নম্বর দাবাড়ু। তাদের দুজনের মধ্যে ১৯৭২ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াই হয়েছিল। যে ম্যাচে ১২.৫-৮.৫ ব্যবধানে জিতে নেন ফিশার।

Reneta

এই জয়ে রাজনৈতিক লড়াইয়েও রাশিয়া-আমেরিকার মধ্যে উত্তেজনা তৈরি করে দিয়েছিল ফিশার ও স্পাসকি ম্যাচ। ২০০৮ সালে মারা গেছেন ফিশার। এই ম্যাচকে কেন্দ্র করে ওয়াল্টার টেভিস ‘কুইন্স গ্যাম্বিট’ উপন্যাসটি লিখেছিলেন। পরে তা নিয়ে ২০২০ সালে নেটফ্লিক্সে হিট সিরিজ তৈরি হয়।

ফিশারের কাছে হারের চার বছর পর ফ্রান্সে চলে যান তিনি। ফরাসি এক নারীকে বিয়ে করে দুবছর পর দেশটির নাগরিকত্ব নেন। এরপর বেশ কয়েকবছর জনসম্মুখে আসেননি স্পাসকি। ১৯৯২ সালে সাবেক যুগোস্লাভিয়ায় আরেকবার ফিশারের মুখোমুখি হয়েছিলেন। অনানুষ্ঠানিক সেই ম্যাচেও অবশ্য হেরেছিলেন স্পাসকি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাদাবাফিশাররাশিয়ালিড স্পোর্টসস্পাসকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT