ক্রিকেট

খেলা শুরু হতেই উইকেট এনে দিলেন তাসকিন

তাসকিনের উইকেট উদযাপন করছেন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলা শুরু হতেই তাসকিন উইকেট নিয়ে উদযাপন করছেন, বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন সেঞ্চুরির পথে এগোতে থাকা রবীন্দ্র জাদেজা। আগেরদিনের ৮৬ রানেই ফিরেছেন ভারতের বাঁহাতি তারকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৫৪ রান। ১০৭ রান করে ক্রিজে আছেন রবীচন্দ্রন অশ্বিন ও আকাশ দীপ করেছেন ৯ রান।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার টেস্টের প্রথমদিনে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট হারানো স্বাগতিক দলের হাল ধরেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের অপ্রতিরোধ্য জুটিতে প্রথম দিনে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে ফেলে রোহিত শর্মার দল। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নেন ৪ উইকেট।

বিষয়:চেন্নাই টেস্ট জাদেজা তাসকিন বাংলাদেশ ভারত হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…