চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসমর্থন দেখাতে গিয়েই বিপদে বিজয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

নির্বাচনের খুব বেশী দেরি নেই, কিন্তু তার আগেই বড় ধাক্কা থালাপতি বিজয়ের! ক’দিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত তার বহুল প্রতীক্ষিত শেষ সিনেমা! আর এবার রাজনীতির ময়দানেও ঘটলো বিপত্তি!

অভিনয়ের চেয়ে রাজনীতিতেই সক্রিয় বিজয়। সবাই জানেন যে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান হলেন বিজয়। নির্বাচনের আগেই, নতুন দল গঠন করেছেন তিনি। এবার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আইনি সমস্যায় জড়ালেন এই তারকা!

বেআইনি ব়্যালি করার অভিযোগে, তার নামে দায়ের হল মামলা! বৃহস্পতিবার (১৬ এপ্রিল) টিভিকের নেতা এন আনন্দ ও বিজয়ের নামে একটি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার এই দলের তরফ থেকে এই ব়্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই ব়্যালির কোনও পুলিশি অনুমোদন ছিল না!

চেন্নাইয়ের মাম্বালাম পুলিশের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড অফিশিয়ালের তরফে এই অভিযোগ দায়ের করা হয়।

পুলিশের অভিযোগ, একটি ভীষণ পরিচিত আর জনপ্রিয় জায়গায় বিশাল এই ব়্যালির আয়োজন করা হয়েছিল বিজয়ের দলের পক্ষ থেকে। টি-নগরে আয়োজিত ওই ব়্যালির কারণে ওই অঞ্চলে প্রবল যানজট তৈরি হয়। প্রচুর অনুরাগী ও আলো দিয়ে ব়্যালি করছিলেন বিজয়। তবে এই জনসমর্থন দেখাতে গিয়েই হল বিপত্তি।

সোশ্যল মিডিয়ায় এই ব়্যালির প্রচুর ছবি শেয়ার করেছেন বিজয়। একটি হুডখোলা গাড়িতে এদিন সফর করছিলেন বিজয়। অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন। রাস্তায় প্রচুর মানুষের ঢল ছিল এদিন। ভারতীয় ন্য়ায় সংহিতার ২২৩ ধারায় মামলা রুজু হয়েছে বিজয় ও এন আনন্দের নামে।

Reneta

২০২১ সালে বিজয়ের নামে একটি দল রেজিস্টার করেছিলেন তার বাবা। ২০২৪ সালে পার্টির ঘোষণা করেন বিজয়। হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিলতেলুগুথালাপতি বিজয়নির্বাচনবিপদভারতীয় নির্বাচনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT