চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিব্রতকর রেকর্ড গড়ে আইপিএল থেকে বিদায় ধোনির চেন্নাইয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ০১, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
চেন্নাইয়ের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ধোনি কেন্দ্রীয় চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি মৌসুম হতাশার কাটছে চেন্নাই সুপার কিংসের। আসরে ঘরের মাঠে চেন্নাই টানা সর্বোচ্চ পঞ্চম হারের রেকর্ড গড়েছে। আগে চিপকে কেবল টানা দুই ম্যাচে হারের রেকর্ড ছিল স্বাগতিকদের। একইসঙ্গে চলতি অষ্টাদশ আসরের প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারের আগে বিদায় নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

ঘরের মাঠ চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার রাতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল চেন্নাই। টসে হেরে আগে ব্যাটে নেমে স্বাগতিকরা ১৯১ রান তোলে। চেন্নাইয়ের পক্ষে স্যাম কারেন সর্বোচ্চ ৮৮ রান করেন, ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কায়। বলার মতো রান পাননি তাদের আর কেউই। জবাবে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব ২ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে। পাঞ্জাব অধিনায়ক আয়ার ৭২ রান ও শশাঙ্ক সিংয়ের ২৩ রানের ক্যামিওতে লক্ষ্যে পৌঁছায় দলটি।

চলতি আসরে হতাশ হতে হয়েছে চেন্নাইকে। এপর্যন্ত ১০ ম্যাচের ৮টিতে দেখেছে হার। আসরের প্রথম দল হিসেবে ধোনি-জাদেজাদের বিদায় নিশ্চিত হয়েছে। এনিয়ে টানা দুই মৌসুমে লিগপর্ব থেকে বিদায় নিলো চেন্নাই। সবমিলিয়ে আইপিএলে সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার একাধিক বিব্রতকর নজির গড়েছে।

ইতিহাসে প্রথমবার আইপিএলের টানা দুই আসরে লিগপর্ব থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। চলতি আসরে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচে হার, আইপিএলে ঘরের মাঠে এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি তারা। এমৌসুমে তারা চিপকে ৬ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে। সবমিলিয়ে ১০ ম্যাচে জয় কেবল ২টি। প্রথমবার প্রতিযোগিতাটিতে প্রথম দল হিসেবে প্লে-অফের আগেই বিদায় নিলো চেন্নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলচেন্নাইজাদেজাধোনিপাঞ্জাবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT