চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটিতে অভিষেকের ভুল থেকে শিখবেন খুসানভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির কোচ খুসানভের সঙ্গে খেলোয়াড়ের আলাপচারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

উজবেকিস্তানের প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামার ইতিহাস গড়লেন আবদুকোদির খুসানভ। অভিষেক রাঙাতে পারেননি ২০ বর্ষী ডিফেন্ডার। ম্যাচের শুরু থেকে অস্বস্তিতে থাকা খুসানভ দেখেছেন হলুদ কার্ডও। একপর্যায়ে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ পেপ গার্দিওলা। ম্যানসিটি কোচের বিশ্বাস, ভুল থেকে শিখবেন তরুণ ডিফেন্ডার।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। জয়ে ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবিলে চারে উঠেছে দলটি। হেরে ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে ছয়ে। ২২ ম্যাচে ৫৩ পয়েন্টে শীর্ষে লিভারপুল।

সিটির জয়ের ম্যাচে উজবেক ডিফেন্ডারের অভিষেক হতে যাচ্ছিল দুঃস্বপ্নের মতো। শুরুতে তার এক ভুলে গোল হজম করে পিছিয়ে পড়ে সিটি। কয়েক মিনিটের মধ্যে আরও একটা ভুল করে খাওয়াতে বসেছিলেন দ্বিতীয় গোলও। সেটা থেকে দলকে বাঁচাতে গিয়ে দেখেন হলুদ কার্ড। শেষপর্যন্ত অবশ্য খুসানভের ভুলের খেসারত দিতে হয়নি সিটিকে। জয়েে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

ম্যাচ শেষে উজবেক তরুণকে নিয়ে গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ, এটা খুব ভালো শুরু নয়, তাই না? তবে সে শিক্ষা নেবে। এখনও বয়স অনেক কম। খুবই অনভিজ্ঞ। অবশ্যই শুরুটা খুব আদর্শ নয়। তবে মাত্র একটি ট্রেনিং সেশনের পর এত বড় ম্যাচ সে খেলছে। নিকোলাস জ্যাকসন, কোল পালমার, এরকম অবিশ্বাস্য ফুটবলারদের সামলানোর কাজটা সহজ নয়।’

‘সে অবশ্যই শিখবে। এখনও তরুণ সে, ভুল থেকে শিখবে। আমি নিশ্চিত, এখান থেকে শিক্ষা নেবে সে। সত্যি বলতে, এই ধরনের পরিস্থিতিতে, খুব বেশি কিছু বলার থাকে না। সে নিজেও জানে, ভুল করেছে। এখন তাকে বলতে পারি যে ভুল করা যাবে না? কেউ তো ভুল করতে চায় না, নিজেও সেটা জানে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলখুসানভগার্দিওলাচেলসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT