ফুটবল

ল্যাম্পার্ডকে চেলসির দায়িত্ব দেয়াতে হতাশ এনরিকে

চেলসির দায়িত্ব নেওয়া এনরিকে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি ফুটবল দলের নতুন কোচ এনরিকে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন, তার মুখে গম্ভীর ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্রাহাম পটারকে চেলসি থেকে অপসারণের পর ব্লুজদের দায়িত্ব নিতে চেয়েছিলেন লুইস এনরিকে। তবে প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটির দায়িত্ব পান ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এতে হতাশ হয়েছেন সাবেক বার্সেলোনা ও স্পেন কোচ।

স্প্যানিশ একটি গণমাধ্যম জানিয়েছে খবরটি। প্রতিবেদনে বলা হয়েছে, চেলসিতে চাকুরি নিতে চেয়েছিলেন এনরিকে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ব্লুজদের পরিচালনা করতে চেয়েছিলেন।

চেলসি মালিক টড বোহেলির সঙ্গে অনলাইনে মিটিংও করেছিলেন এনরিকে। প্রস্তাবও দিয়েছিলেন বিষয়টি নিয়ে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ ল্যাম্পার্ডকে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিযুক্ত করেন। এতে হতাশ ও বিরক্ত হয়েছেন এনরিকে।

এদিকে ল্যাম্পার্ডের অধীনে ব্লুজরা তিনটি ম্যাচ খেলেছে। আর হেরেছে সবকটি ম্যাচেই। পটার ও ল্যাম্পার্ড উভয়ের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬টি ম্যাচেই হেরেছে চেলসি।

বিষয়:এনরিকে চেলসি ল্যাম্পার্ড স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…