চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার

চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুনের ছবি, ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে, স্থানীয়রা আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর চকবাজারের কামালবাগ-দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ছয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভেতরে আরও কোন মরদেহ আছে কিনা তা সন্ধান করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে, সোমবার দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে লালবাগ, পলাশী, হাজারীবাগ ও সদরঘাট নদীসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






