শিক্ষা

সাংবাদিককে চায়ের কাপ ছুড়ে মারায় চবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

দুই যুবক outdoors, একজন বার্সেলোনা ফুটবল জার্সি পরা, অন্যজন নীল পাঞ্জাবি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবক প্রকৃতির মাঝে, একজন বার্সেলোনা ফুটবল জার্সি ও অন্যজন নীল পাঞ্জাবি পরা, শান্ত পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির সদস্য ও ঢাকা স্টেট পত্রিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদের মুখে চায়ের কাপ ছুড়ে মারার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের হেলথ এন্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ও হেলথ এন্ড ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব নুরুল আজিম সিকদার বলেন, বহিষ্কার আদেশ আজ থেকে আগামী ছয়মাস পর্যন্ত বহাল থাকবে।

বহিষ্কৃতরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খালেদ মাসুদ এবং উপ-দপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হান।

এদিকে ছয় মাসের বহিষ্কারকে লোক দেখানো বিচার দাবি করে চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন, এটা বিচারের নামে প্রহসন। অপরাধীদের কাছে প্রশাসন জিম্মি বলে মনে হচ্ছে। এ ঘটনায় এটাই প্রমাণিত হলো, অপরাধীরা প্রশাসনের থেকেও ক্ষমতাশালী।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…