বাংলাদেশ

চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী

বিজয় সরকারের প portrait, বাংলার চারণকবি, জন্মবার্ষিকী উপলক্ষে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চারণকবি বিজয় সরকারের প portrait, বাংলার কবি, জন্মবার্ষিকী উপলক্ষে ছবি, ঐতিহ্যবাহী পোশাক ও গলায় মালা পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত চারণকবি কবিয়াল বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী।

আজ (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তার জন্মভূমি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামের নিজ বাসভবনে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদযাপন কমিটি।

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণকবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মার নাম হিমালয়া দেবী।

তার শৈশবকাল এবং জীবনের বেশির ভাগ সময় কেটেছে প্রিয় জন্মভূমি ডুমদিসহ নড়াইলের বিভিন্ন এলাকায়।

ছেলেবেলা থেকেই তিনি কবিতা, গান রচনা ও সূরের সাধনা করতেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় তিনি বেশিদূর এগুতে পারেননি। নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায়ই তার লেখাপড়ার সমাপ্তি ঘটে। মতান্তরে তিনি ম্যাট্রিক পাস।।

তার প্রথম স্ত্রী বীণাপাণি দেবীর মৃত্যুর পর প্রমদা দেবীকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে প্রমদারও মৃত্যু হয়। ২ছেলে কাজল অধিকারী ও বাদল অধিকারী এবং মেয়ে বুলবুলি ভারতে বসবাস করেন।

প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য তিনি চারণকবি ও ‘সরকার’ উপাধি লাভ করেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়িয়া নামক স্থানে কন্যা বুলবুলির বাড়ি বিধান পল্লীতে তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।

শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন উপমহাদেশের প্রখ্যাত এ চারণ কবি বিজয় সরকার।

অজপাঁড়াগায়ে জন্মগ্রহণ করেও তিনি লোকসঙ্গীত ও কবিগান রচনা করে ও গেয়ে সবার মাঝে আলো ছড়িয়েছিলেন। তার রচিত আধ্যাত্মিক গান আজও সবার মনে-প্রাণে নাড়া দেয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…