ক্রিকেট

রাহুলের ব্যাটে চড়ে শেষ চারে চ্যানেল আই

ওয়ালটন-ইমা মিডিয়া কাপ ক্রিকেট

ক্রিকেট খেলতে মাঠে উপস্থিত ক্রিকেটার ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলতে মাঠে উপস্থিত ক্রিকেটার ও দর্শকরা, যারা চ্যানেল আই অনলাইন টুর্নামেন্টের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা’র আয়োজনে ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই। কোয়ার্টার ফাইনাল ম্যাচে যমুনা টেলিভিশনকে ৮১ রানে হারিয়েছে সুব্রত-অনয়রা। ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রাহুল রায়।

মোহাম্মাদপুরের উদয়াচল ক্রিকেট একাডেমি মাঠে শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ে নামে চ্যানেল আই। ওপেনার রাহুল রায় শুরু থেকেই ঝড় তোলেন, খেলেন ৮৬ রানের ইনিংস। তার সাথে যোগ দিয়ে মিলন মল্লিক করেন ৪০ রান। এছাড়া সজীব দাস ও আবির অনয়ের ছোট ছোট দুটি ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে।

১৯১ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে যমুনা টেলিভিশন ৬ উইকেট হারিয়ে তোলে ১০৯ রান। বোলিংয়ে দুই উইকেট নেন চ্যানেল আইয়ের আবু তাহের। একটি করে উইকেট নেন আবির অনয়, ফাহাদ এবং সজীব।

এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বাংলা টিভিকে ১১৬ রানে হারিয়ে গ্রুপপর্বে শুভ সূচনা করে চ্যানেল আই। দ্বিতীয় ম্যাচে চ্যানেল নাইনকে হারায় ১০৬ রানে। আগামী রোববার ফাইনালে ওঠার লড়াইয়ে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ দীপ্ত টিভি।

বিষয়:ইমা চ্যানেল আই চ্যানেল নাইন দীপ্ত টিভি বাংলা টিভি যমুনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…