চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ এনডিসি ন্যাশনাল ম্যাথ ফেস্টিভাল ২০২৬’-এর মিডিয়া পার্টনার হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।

কলেজের প্রিন্সিপালের কাছে ২১ এপ্রিল পাঠানো এক চিঠিতে চ্যানেল আই কর্তৃপক্ষ এ প্রস্তাব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়, নটর ডেম ম্যাথ ক্লাবের উদ্যোগে আগামী ১ ও ২ মে এই উৎসব অনুষ্ঠিত হবে।

মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ ইভেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি উৎসবের বিভিন্ন দিক, অর্জন ও সার্বিক কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রতিবেদন তৈরি ও প্রচার করা হবে।

চিঠিতে আরও বলা হয়, নটর ডেম ম্যাথ ক্লাবের মিডিয়া ও কমিউনিকেশন টিম ডকুমেন্টারি তৈরিতে চ্যানেল আইয়ের প্রোডাকশন টিমকে সহায়তা করবে।

মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই উৎসবের অফিসিয়াল স্বীকৃতি পাবে। এ ছাড়া বিভিন্ন প্রচার–প্রচারণা, ব্যানার ও ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের নাম ও লোগো ব্যবহার করা হবে। আয়োজকদের ফেসবুক পেজ, ইভেন্ট পেজ, ওয়েবসাইট ও গ্রুপ চ্যানেলেও এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।

ইভেন্ট চলাকালে ভেন্যুর বিভিন্ন স্থানে মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আইয়ের লোগো প্রদর্শন করা হবে। পাশাপাশি বার্ষিক ম্যাগাজিন ‘দ্য ফাংশন’-এও এই অংশীদারত্ব তুলে ধরা হতে পারে।

Reneta

এই অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতে একাডেমিক কার্যক্রম, আউটরিচ কর্মসূচি ও জনসম্পৃক্ত বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনডিসি ন্যাশনাল ম্যাথ ফেস্টিভাল ২০২৬ক্যাম্পাস নিউজগণিত উৎসবচ্যানেল আইডকুমেন্টারিঢাকা শিক্ষা সংবাদনটর ডেম কলেজনটর ডেম ম্যাথ ক্লাববাংলাদেশ শিক্ষা সংবাদমিডিয়া পার্টনারম্যাথ ফেস্টিভাললাইভ সম্প্রচারশিক্ষা অনুষ্ঠানস্কুল কলেজ প্রতিযোগিতা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT