কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল: রাউন্ড-১৬’য়ে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের রাউন্ড-১৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে খেলোয়াড় ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে এখন টিভিকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড-১৬ পর্বে পা রেখেছে চ্যানেল আই। রোববার গ্রুপপর্বের ম্যাচে চ্যানেল আইয়ের গোল দুটি আসে মিলন মল্লিক ও আবু তাহেরের থেকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দুর্দান্ত খেলা চ্যানেল আইয়ের ম্যাচসেরা হন মিলন। পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।
৩২টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু হয়েছে শনিবার।
দ্বিতীয় দিনের খেলায় জয় তুলেছে দৈনিক জনকণ্ঠ, বাংলা ট্রিবিউন, বৈশাখী টিভি, দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, ডিবিসি ও ইন্ডিপেনডেন্ট টিভি।






