বাংলাদেশ

বাদশার অকাল মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার

নদীর পাশে যুবক হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে যুবক হাসিমুখে ছবি তুলছে, পেছনে নদী ও ছোট ঘর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘প্ল্যান বি’ প্রোডাকশন কন্ট্রোল ফার্মের প্রোডাকশন বেস্ট বয় মোহাম্মদ তুহিন বাদশা। একজন সৎ, কর্মঠ, চৌকষ ফিল্ম ক্রু হিসাবে অনন্য পরিচয়ের অধিকারি। তার বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার মহব্বতের পাড়া গ্ৰামে।

গত ৮ সেপ্টেম্বর সময়ের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেবাদশার ওপর হামলা চালায়। বিগত সময়ে মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে তার ওপর হামলা চালানো হয়েছে বলেও দাবি স্থানীয়দের।

মাথায় গুরুতর আঘাতের ফলে আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বাদশা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে বাদশা তার বাবা বেলাল হোসেন ও মা বিলকিস বেগম, স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।

বাদশা ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আই স্ক্রিনের অরিজিনাল কন্টেন্ট ‘অফ দ্যা মার্ক’ এর প্রোডাকশন ক্রু ছিলেন।

মানুষের মনে জায়গা করে নেওয়ার গুণটি বাদশা আমাদের পুনরায় মনে করিয়ে তার অনন্ত যাত্রা পথে রওনা দিলো, বলছিলেন অফ দ্য মার্কের ডিওপি।

ফিল্ম ক্রু মোহাম্মদ তুহিন বাদশার আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে চ্যানেল আই, আই স্ক্রিন ও অফ দ্য মার্ক টিম।

বিষয়:অকাল মৃত্যু চ্যানেল আই পরিবার বাদশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…