ক্রিকেট

কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই, হারিয়েছে দৈনিক জনকণ্ঠকে

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট

চ্যানেল আই অনলাইন কোয়ার্টার ফাইনালে জিতেছে, পুরস্কার গ্রহণ করছেন খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড়রা কোয়ার্টার ফাইনাল ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন, চ্যানেল আই অনলাইন কভারেজ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই। শেষ ষোলোর ম্যাচে দৈনিক জনকণ্ঠকে ৪৬ রানে হারিয়েছে তরিকুল ইসলাম মাসুমের দল। এদিন ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওপেনার নীলাদ্রি শেখর। সেমিফাইনালে চ্যানেল আই মুখোমুখি হবে দৈনিক কালের কণ্ঠ’র বিপক্ষে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাসুম। নির্ধারিত ৬ ওভারে ১১৬ রান তোলেন রাহুল রায়-নাজিব বেগরা। লক্ষ্যে নেমে ৭০ রানে শেষ হয় দৈনিক জনকণ্ঠের ইনিংস, চ্যানেল আই জয় তোলে ৪৬ রানের।

ব্যাট হাতে ৪৮ রান এবং বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় নীলাদ্রি শেখর। ৫২ রানে অপরাজিত ছিলেন দলের আরেক ওপেনার রাহুল রায়, বল হাতেও ছিলেন দুর্দান্ত। তবে আসরে প্রথমবার অলআউট হয়েছে চ্যানেল আই।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দৈনিক দিনকালের বিপক্ষে ৭৯ রানের বিশাল জয়ে শুরু করেছিল দলটি। দ্বিতীয় ম্যাচে ঢাকা পোস্টকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল চ্যানেল আই।

বিষয়:চ্যানেল আই জনকণ্ঠ ডিআরইউ দিনকাল নীলাদ্রি মাসুম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…