জনপদ

চ্যানেল আই’র বান্দরবান প্রতিনিধির বাবা মারা গেছেন

বান্দরবান প্রতিনিধির বাবা ও তার ছেলে ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান প্রতিনিধির বাবা ও তার ছেলে শোক প্রকাশের জন্য একসঙ্গে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যানেল আই এর বান্দরবান প্রতিনিধি সাংবাদিক মো. ইসমাইল হাসানের বাবা মোহাম্মদ হাসান উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টায় বান্দরবানের আলীকদমের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

পরিবারের পক্ষ থেতে জানায়, আগামীকাল বুধবার সকাল ১১টায় বান্দরবানের আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক ইসমাইল হাসানের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চ্যানেল আই এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ, কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমদসহ চ্যানেল আই এর সারা দেশের প্রতিনিধি ও স্টাফ রিপোর্টাররা।

বিষয়:ক্যান্সার চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…