চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই ব্যান্ড ফেস্ট শনিবার, পারফর্ম করছেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

প্রায় এক দশক আগে কিংবদন্তী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠে এই উৎসব।

ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বিস্তৃত পরিসর পায় ২০২২ সালে। বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা) যুক্ত হয়ে ১ ডিসেম্বর বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দেওয়া হয়। সেইসাথে ডিসেম্বরের প্রথম শুক্রবার জমকালো আয়োজনে কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করা হয়।

গেল বছর বিরাট আয়োজনে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট’ এর কনসার্ট অনুষ্ঠিত হয় রাজধানীর আর্মি স্টেডিয়ামে। দেশ সেরা সমস্ত ব্যান্ড যোগ দেয় সেই উৎসবে। তবে এ বছর নির্বাচনী কার্যকলাপের কারণে বিস্তৃত পরিসরে না হলেও শনিবার (২ ডিসেম্বর) চ্যানেল আই চত্বরে হতে যাচ্ছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’ পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্স।

প্রকল্প প্রধান ইজাজ খান স্বপনের পরিচালনায় শনিবার সকাল ১১টা ৫ মিনিট থেকে বিকেল পর্যন্ত চলবে এই উৎসব। এবারের আসরে থাকছে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, ব্ল্যাক, ম্যাকানিক, মেহরীন, স্টোন, সাস্টেইন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র এবং ব্যান্ড তরুণ। দর্শক চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি উৎসবটি দেখতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসকিওরআইয়ুব বাচ্চুআর্কএফ মাইনরগানচাইমনাটাইব্যান্ড ফেস্টব্রহ্মপুত্রব্ল্যাকভাইকিংসমেহরীনম্যাকানিকলিড বিনোদনসাস্টেইনসিনেমাস্টোন
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT