বিনোদন

মারা গেছেন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

চঞ্চল মাহমুদ ক্যামেরা হাতে, ফটোশুটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ক্যামেরা হাতে, ফটোশুটের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলে গেলেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার (২০ জুন) তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চঞ্চল মাহমুদ দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন, ছিলেন লাইফ সাপোর্টেও। মৃত্যুর সঙ্গে গতবার লড়াই করে ফিরতে পারলেও এবার পাড়ি দিলেন অনন্তলোকে।

জানা যায়, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে বনানী গোরস্থানে দাপন করা হবে।

চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি।

চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি ছড়িয়েছেন।

বিষয়:চঞ্চল মাহমুদ ফটোগ্রাফার ফ্যাশন মডেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…