বাবা হারালেন চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরীর বাবা ও তার ছেলে একসঙ্গে হাসিমুখে কথা বলছেন, পারিবারিক মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনেতা চঞ্চলের বাবার মৃত্যু খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি।
জানা যায়, দুই সপ্তাহ দিন ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের ভর্তি ছিলেন। তার চিকিৎসা চলছিল আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যান।
শাহানাজ খুশি বলেন, চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাটে বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






