চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি কক্সবাজার সৈকতে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৫৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স ট্রফি কক্সবাজার সৈকতে স্থাপিত বিশাল ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে গেল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে। মঙ্গলবার সন্ধ্যায় ট্রফিটি কক্সবাজারে পৌঁছায়। বুধবার সকালে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে প্রদর্শন করা হয়। সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত উন্মুক্ত রাখা হয় পর্যটকসহ সবার জন্য।

ট্রফিটি প্রদর্শনী উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সাধারণ ক্রীড়াপ্রেমী ও কক্সবাজার আসা পর্যটকরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। আইসিসি ট্রফির সাথে ছবি তুলে স্মৃতি ধারণ করে রাখেন অনেকে।

প্রদর্শনীটির আশপাশে টুরিস্ট পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিটি বুধবার সকালে কক্সবাজার সৈকতে আনার পর বিভিন্ন পয়েন্টে ছবি ধারণ করা হয়েছে।

Banglabid

আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানী ‘ডিপি ওয়ার্ল্ডে’র তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু করেছে টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। গত ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফি প্রদর্শনের অবস্থান ছিল স্বাগতিক দেশটির বিভিন্ন অঞ্চলে। পাকিস্তান পর্ব শেষে গত ২৬ নভেম্বর ট্রফি নিয়ে যাওয়া হয় আফগানিস্তানে। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের আতিথ্যে বিভিন্ন এলাকায় ট্রফি প্রদর্শিত হয়। পরে শুরু হয় ট্রফির বাংলাদেশ সফর পর্ব। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ট্রফিটি প্রদর্শন করা হবে।

ট্রফি প্রদর্শনের আয়োজক সংশ্লিষ্টরা বলেছেন, ঢাকায় অবস্থানরত উৎসুক দর্শনার্থীরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সুযোগ পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন সর্বসাধারণের জন্য রাখা হবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন ট্রফি যাবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ট্রফি প্রদর্শনের জন্য রাখা হবে।

বাংলাদেশ পর্ব শেষ করে ট্রফি ১৫ থেকে ২২শে ডিসেম্বর সাউথ আফ্রিকায় থাকার কথা রয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত থাকবে অস্ট্রেলিয়াতে।

Reneta

পরের গন্তব্য ৬-১১ জানুয়ারি নিউজিল্যান্ড, ১২-১৪ জানুয়ারি ইংল্যান্ড, ১৫-২৬ জানুয়ারি ভারত, সবশেষ ২৭ জানুয়ারি থেকে ইভেন্ট শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানে থাকার কথা রয়েছে ট্রফির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআফগানিস্তানচট্টগ্রামচ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিলের পানি থেকে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

পরবর্তী

সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ৪৮০ হামলা ইসরায়েলের

পরবর্তী
ইসরায়েলের হামলার পর সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি, সেনা ও ক্ষেপণাস্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ৪৮০ হামলা ইসরায়েলের

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাট চালাচ্ছেন, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ এখন অলরাউন্ডারদের দুইয়ে

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT