ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচে বাজি ধরায় ৩ জন গ্রেপ্তার

বাংলাদেশ-ভারত ম্যাচে ক্রিকেট খেলোয়াড়ের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতে সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট জুয়াড়িদের চক্র। সবশেষ বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিংয়ের সময় তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় গোয়া পুলিশ। সেখানে হাতেনাতে ধরা পড়ে তিন জন। জুয়াড়ির কেউই গোয়ার স্থানীয় নন। কাজের সূত্রে তারা পানাজিতে থাকেন। গেপ্তার হওয়া তিনজন হলেন- মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)।

জুয়াড়িদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যদের ধরার চেষ্টা করবে পুলিশ। শুক্রবার তাদের আদালতে হাজির করানো হয়েছিল।

ভারতের সঙ্গে গত বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দুবাইয়ে লক্ষ্যে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

বিষয়:চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তান বাংলাদেশ বেটিং ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…