চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে অস্ট্রেলিয়া, কিছুটা আশা টিকে থাকল আফগানিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করাচিতে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। আফগানিস্তান ঠিকঠাক নিজেদের ইনিংসটা শেষ করতে পেরেছিল। অস্ট্রেলিয়ার ইংনিসের ১৩তম ওভারে বৃষ্টি নামে। কয়েকদফা বৃষ্টিতে আর মাঠে গড়ায়নি খেলা। পয়েন্ট ভাগাভাগি করে লড়াই শেষ হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, সেমির দৌড়ে টিকে আছে আফগানিস্তানও।

ইংল্যান্ডকে হারিয়ে আসর শুরু করে অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা পণ্ড হয়ে যায় বৃষ্টিতে। ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেয় দুদল। এবার আফগানিস্তানের বিপক্ষেও পেল ১ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে সেমিতে পা রেখেছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে আফগানিস্তান প্রথম ম্যাচে হেরে যায় সাউথ আফ্রিকার কাছে। দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে হারায়। তৃতীয় ম্যাচে অজিদের বিপক্ষে ১ পয়েন্ট জুটেছে তাদের। মোট ৩ পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে টিকে আছে তারা।

অবশ্য ‘বি’ গ্রুপ থেকে সেমির দৌড়ে আফগানদের চেয়ে বেশি এগিয়ে আছে সাউথ আফ্রিকা। ৩ পয়েন্ট নিয়ে রানরেটে অনেক এগিয়ে দুইয়ে আছে তারা। শনিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার এড়াতে পারলেই সেমিতে যাবে প্রোটিয়ারা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে অনায়াসেই সেমিতে যাবে সাউথ আফ্রিকা। আর জিতলে তো কথাই নেই।

লাহোরে বাঁচামরার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে সব উইকেট হারিয়ে ২৭৩ রানে থামে। জবাবে বৃষ্টি নামার আগে ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলেছিল অজিরা।

রানতাড়ায় নেমে আফগান বোলারদের উপর চড়াও হন ম্যাথিউ শর্ট ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলেন দুজনে। ৪.৩ ওভারে শর্ট ফিরে গেলে জুটি ভাঙে। ১৫ বলে ২০ রান করেন অজি ওপেনার। পরে স্টিভেন স্মিথকে নিয়ে এগোতে থাকেন হেড। কিন্তু বাধা হানে বৃষ্টি। বৃষ্টি নামার আগে হেড নয় চার ও এক ছক্কায় ৪০ বলে ৫৯ রান করেন। ২২ বলে ১৯ রান করেন স্মিথ।

আফগানদের হয়ে আজমতউল্লাহ ওমরজাই এক উইকেট নেন।

স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বৃষ্টি নামে লাহোরে। প্রায় দুঘণ্টা অপেক্ষার পর ম্যাচ বাতিল করেন অফিসিয়ালরা। নিয়ম অনুযায়ী ওয়ানডেতে ফলাফলের জন্য দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার খেলা হতে হবে। আর তা না হওয়াতে ফলাফল ছাড়াই শেষ হয় ম্যাচ।

এর আগে ব্যাটে নেমে আফগানদের মধ্যে সেদিকুল্লাহ অটল দারুণ করেছেন। ছয়টি চার ও তিনটি ছক্কায় ৯৫ বলে ৮৫ রান করেন। ওমরজাই একটি চার ও পাঁচ ছক্কায় ৬৩ বলে ৬৭ রান করেন। বাকিদের মধ্যে ইব্রাহিম জাদরান ২৮ বলে ২২ রান, হাশমতউল্লাহ শহিদী ৪৯ বলে ২০ এবং রশিদ খান ১৭ বলে ১৯ রান করেন।

অস্ট্রেলিয়ার বেন ডারউইস তিনটি উইকেট নেন। স্পেন্সার জনসন এবং অ্যাডাম জাম্পা নেন দুটি করে উইকেট।

ট্যাগ: অটলঅস্ট্রেলিয়াআফগানিস্তানচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫লাহোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরবর্তী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২৮: ডিএমপি

পরবর্তী
পুলিশ সদস্যরা গাড়ির ট্রাঙ্ক পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২৮: ডিএমপি

গার্মেন্টস শ্রমিকের বেতনের দাবিতে কারখানা ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেতনের দাবিতে গার্মেন্টস ভাঙচুর, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT