চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রতিপক্ষের ড্র অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নিয়মে হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউটের ১৬ দল আগেই নিশ্চিত হয়েছে। এবার শেষ ষোলো এবং কোয়ার্টার ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর বেনফিকাকে পেয়েছে বার্সেলোনা। লিভারপুলের ভাগ্যে জুটেছে পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথমপর্ব হয়েছে লিগ পদ্ধতিতে। ৩৬ দলের মধ্যে শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। বাকি ৮ দল নির্ধারণ করতে ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল খেলেছে দুই লেগের প্লে-অফ। দুই লেগের ফলে এগিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে বাকি আট দল।

৩৬ দল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি নক আউটে জায়গা করে নিয়েছে লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা। প্লে-অফ খেলে তাদের সঙ্গে যোগ দেয়া বাকি আট দল- রিয়াল মাদ্রিদ, পিএসজি, ক্লাব ব্রুগে, পিএসভি আইন্দোহভেন, ফেইনুর্দ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও বেনফিকা।

রাউন্ড অব সিক্সটিনে ড্রয়ে প্রতি দলকে টেবিলে স্থান অনুযায়ী জোড়া বানানো হয়েছে এবং আলাদা ব্র্যাকেটে রাখা হয়েছে, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে হয়। শেষ ষোলোর ড্রয়ের পাশাপাশি কোয়ার্টার ও সেমিফাইনালের ড্রও সেরে নিয়েছে উয়েফা।

আগামী ৪-৫ মার্চ রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের পর ১১-১২ মার্চ হবে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালের দুই লেগ হবে যথাক্রমে ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল, ২৯-৩০ সেমিফাইনালের প্রথম লেগের পর ফিরতি লেগ হবে ৬-৭ মে। জার্মানির মিউনিখে ৩১মে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এক নজরে দেখে নেয়া যাক শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ
পিএসজি-লিভারপুল
ক্লাব ব্রুগে-অ্যাস্টন ভিলা
রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ
পিএসভি আইন্দোহভেন-আর্সেনাল
ফেইনুর্দ-ইন্টার মিলান
বায়ার্ন মিউনিখ-লেভারকুসেন
বরুশিয়া ডর্টমুন্ড-লিল
বেনফিকা-বার্সেলোনা

কোয়ার্টার ও সেমিফাইনালে কে কাকে পেতে পারে
পিএসজি-লিভারপুল ম্যাচে জয়ী দল কোয়ার্টারে খেলবে ক্লাব ব্রুগে-অ্যাস্টন ভিলা ম্যাচে জয়ী দলের বিপক্ষে
রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে জয়ী দল কোয়ার্টারে খেলবে পিএসভি আইন্দোহভেন-আর্সেনাল ম্যাচে জয়ী দলের বিপক্ষে
কোয়ার্টার ফাইনালে দুই ম্যাচে জয়ী দল একে অন্যের মুখোমুখি হবে সেমিফাইনালে।

ফেইনুর্দ-ইন্টার মিলান ম্যাচে জয়ী দল কোয়ার্টারে খেলবে বায়ার্ন মিউনিখ-লেভারকুসেন ম্যাচে জয়ী দলের বিপক্ষে
বেনফিকা-বার্সেলোনা ম্যাচে জয়ী দল কোয়ার্টারে খেলবে বরুশিয়া ডর্টমুন্ড-লিল ম্যাচে জয়ী দলের বিপক্ষে
কোয়ার্টার ফাইনালে দুই ম্যাচে জয়ী দল একে অন্যের মুখোমুখি হবে সেমিফাইনালে।

ট্যাগ: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবার্সেলোনারিয়াললিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার তিনদিন পর মামলা

পরবর্তী

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা জামায়াতের

পরবর্তী
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ইসলামি দল, ধর্মীয় সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা জামায়াতের

বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ২ জন নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT