চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের ত্রাতা কোর্ত্তয়া, গোলশূন্য প্রথমার্ধ

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল খেলোয়াড় গোলের জন্য শট নিচ্ছে, গোলরক্ষক ডানদিকে ঝাঁপ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে মৌসুমের অধিকাংশ সময়ই মাঠের বাইরে ছিলেন থিবো কোর্ত্তয়া। ওয়েম্বলিতে শিরোপার মঞ্চে প্রত্যাবর্তন করেছেন ত্রাতা হয়েই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদকে রক্ষা করেছেন গোল হজম থেকে।

ইউরোপসেরার লড়াইয়ে বল দখলে আধিপত্য ছিল রিয়ালের। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে নিজেদের তেজ দেখিয়েছে জার্মান ক্লাবটি। তবে ডর্টমুন্ডের নিশ্চিত কিছু গোলের সুযোগ প্রতিহত করেছেন বেলজিয়ান গোলরক্ষক।

ওয়েম্বলিতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ডর্টমুন্ড। ষষ্ঠ মিনিটেই আক্রমণে যায় জার্মানির ক্লাবটি। কর্নারে ক্লিয়ার করেন ফেরলান্ড মেন্ডি। কর্নার থেকে গোলের সুযোগ আসে ডর্টমুন্ডের সামনে। তবে নিকলাস ফুলক্রুগের হেড ঠিক ঠাক না হওয়ায় গোল বঞ্চিত হয় হলুদ জার্সির দলটি। বল বেরিয়ে যায় পোস্টের বাঁ পাশ দিয়ে।

১২ মিনিটে প্রথমবার আক্রমণে যায় রিয়াল মাদ্রিদ। জুডে বেলিংহামের বাড়ানো বল বারে উপর দিয়ে উড়িয়ে দেন ভালভার্দে। দুই মিনিট পর আক্রমণে যায় ডর্টমুন্ড। ফুলক্রুগের বাড়ানো বল গোলে পরিণত করতে ব্যর্থ হন জুলিয়ান ব্যানড্রিট। ১৫ মিনিটে গোলের সুযোগ তৈরি করে রিয়াল তবে নিশানা ঠিক রাখতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। ভালভার্দের বাড়ানো বল পাঠিয়ে দেন বাইরে।

২১তম মিনিটে গোলের দারুণ সুযোগ পায় বুন্দেসলিগার ক্লাবটি। ম্যাটস হামেলসের বাড়ানো বল একা পেয়ে গোলবারের দিকে এগিয়ে যান কারিম আদিয়েমি। তখনই ত্রাতা হয়ে আবির্ভাব কোর্ত্তয়ার। ওয়ান ভার্সেস ওয়ান লড়াইয়ে আদিয়েমিকে লক্ষ্যভ্রষ্ট করান বেলজিয়ান গোলরক্ষক। নিশ্চিত গোল থেকে বেঁচে যায় রিয়াল।

দুই মিনিট পর আবারও নিশ্চিত গোল থেকে রিয়ালকে রক্ষা করেন কোর্ত্তয়া। আদিয়েমির শট ঠেকিয়ে দেন তারকা গোলরক্ষক। ২৮ মিনিটে ব্যানড্রিটের বাড়ানো বলকে ফের জাল অভিমুখে পাঠান আদিয়েমি। এবারও ত্রাতা কোর্ত্তয়া। ডানদিকে ঝাঁপিয়ে রিয়ালকে শঙ্কামুক্ত করেন। বল পেয়ে ফুলক্রুগ হেডে জালে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হন।

Reneta

৩৫ মিনিটে ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলকে আঘাত করে হলুদকার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। ৪১ মিনিটে ফের গোলের সুযোগ পায় বরুশিয়া। বেনড্রিটের বাড়ানো বল জাল অভিমুখে শট করেন মার্সেল সাবিজার। তবে এবারও ত্রাতা কোর্ত্তয়া। বাঁ-দিকে লাফিয়ে প্রতিহত করেন কর্নারের মাধ্যমে।

প্রথমার্ধের যোগকরা সময়ের চতুর্থ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন রিয়াল তারকা টনি ক্রুস। তার ডান পায়ের শট বেরিয়ে গোলবারে বাঁ-দিক দিয়ে। পরে গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাকোর্ত্তয়াচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডফাইনালরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

আগস্ট ৭, ২০২৬

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

আগস্ট ৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

আগস্ট ৭, ২০২৬

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT