চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নক আউটে টটেনহ্যাম-ফ্রাঙ্কফুর্ট, জিতল লিভারপুল-বায়ার্ন-বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মার্সেইয়ের বিপক্ষে নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার।

মঙ্গলবার রাতে স্টেড ভেলোড্রোমে হওয়া ডি গ্রুপের ম্যাচের প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চ্যান্সেল এমবেম্বার গোলে মার্সেই লিড পায়।

বিরতির পর ৫৪ মিনিটে ক্লেমেন্ট লেংলেট বল জালে জড়িয়ে ম্যাচে সমতা টানেন। খেলার অন্তিম মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডেনিশ মিডফিল্ডার পিয়েরে-এমিল হোজবজের্গ গোল করলে নাটকীয় জয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে টটেনহ্যাম।

Banglabid

গ্রুপের আরেক ম্যাচে স্পোর্টিং সিপিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে খেলবে বুন্দেসলিগার ক্লাব ফ্রাঙ্কফুর্ট।

৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম গ্রুপ চ্যাম্পিয়ন। এক পয়েন্ট কম নিয়ে ফ্রাঙ্কফুর্ট গ্রুপ রানার্সআপ হয়েছে।

এ গ্রুপ থেকে নাপোলি ও লিভারপুল আগেই পরের রাউন্ডে পা দিলেই এ দুই দলের খেলার দিকেই সবার ছিল মনোযোগ। টানা ৫ ম্যাচ জেতা নাপোলিকে ২-০ গোলে হারিয়ে এবারের আসরে তাদের প্রথম হারের স্বাদ উপহার দিয়েছে অলরেডরা।

Reneta

অ্যানফিল্ডে হওয়া ম্যাচটি নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। ৮৫ মিনিটে বল জালে জড়ান মোহাম্মাদ সালাহ। যোগ করা সময়ের অষ্টম মিনিটে ডারউইন নুনেজের গোলে ব্যবধান দ্বিগুণ করেন।

৬ ম্যাচে সমান ১৫ পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় নাপোলি গ্রুপ সেরা, লিভারপুল টেবিলের দুইয়ে থেকে গ্রুপ রানার্সআপ।

সি গ্রুপ থেকে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান আগেই শেষ ষোলোতে পৌঁছে গিয়েছিল। এ দুই দলের লড়াইয়ে ২-০ গোলে জিতে বায়ার্ন গ্রুপের সব ম্যাচ জিতে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ইন্টার।

আগেই বিদায় নিশ্চিত হয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগ খেলার অপেক্ষায় থাকা বার্সেলোনা সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পায় সান্ত্বনার জয়। ভিক্টোরিয়া প্লাজেনকে কাতালান ক্লাবটি ৪-২ গোলে হারায়। জোড়া গোল করেছেন ফেররান তরেস। একটি করে গোল করেন মার্কোস আলোনসো ও পাবলো তোরে। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে আসর শেষ করে বার্সা।

অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে বিদায় ঘণ্টা আগেই বেজেছিল। তবে বি গ্রুপে নিজেদের শেষ খেলায় পোর্তোর কাছে ২-১ গোলে হারায় দলটি আগামী মৌসুমে ইউরোপা লিগেও খেলতে পারবে না। কারণ তারা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামফ্রাঙ্কফুর্টবায়ার্ন মিউনিখবার্সেলোনালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT