চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-ম্যানসিটি-চেলসির জয়, পিএসজির হোঁচট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শাখতার। ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে লাইপজিগ। তলানিতে থাকা সেল্টিকের পয়েন্ট ১।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া এফ গ্রুপের ম্যাচের ১৩ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগোর ডান পায়ের দূরপাল্লার শটে লিড পায় লস ব্লাঙ্কোস।

২৮ মিনিটের মাথায় রদ্রিগোর বাড়ানো বল আদায় করে ডান পায়ে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন সেলেসাওদের আরেক স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। খেলার ৩৯ মিনিটে বোহদান মাইখাইলিচেঙ্কোর ক্রসে বল পেয়ে বাঁ পায়ে নিশানাভেদে করে শাখতারের পক্ষে একমাত্র গোলটি করেন অলেক্সান্ডার জুবকভ।

জি গ্রুপের খেলায় এফসি কোপেনহেগেনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড। এক পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানের বিচারে সেভিয়া তৃতীয় স্থানে ও কোপেনহেগেন সবার নিচে আছে।

Reneta

ইতিহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচের সপ্তম মিনিটে ডান পায়ে বল জালে জড়িয়ে সিটিকে লিড এসে দেন আর্লিং হালান্ড। ৩২ মিনিটের মাথায় কর্নার কিক থেকে বল পেয়ে এবার বাঁ পায়ে নিশানাভেদ করেন হালান্ড।

সাত মিনিট পর জর্জিয়া জাতীয় দলের সেন্টার-ব্যাক দাভিত খোচোলাভা নিজেদের জালে বল ঢুকিয়ে দিলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

বিরতির পর ৫৫ মিনিটে স্পট কিক থেকে গোল করেন রিয়াদ মাহরেজ। ৭৬ মিনিটে মাহরেজের পাসে বল পেয়ে কোপেনহেগেনের কফিনে শেষ পেরেক ঠুকেন জুলিয়ান আলভারেজ।

আরেক ম্যাচে সেভিয়াকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

স্ট্যাম্পফোর্ড ব্রিজে হওয়া ই গ্রুপের খেলায় এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে চেলসি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া চেলসি টেবিলের দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে এসি মিলান।

কর্নার কিক থেকে বল পেয়ে ২৪ মিনিটে ফ্রেঞ্চ ডিফেন্ডার ওয়েসলে ফফানা চেলসিকে এগিয়ে দেন। বিরতির পর ৫৮ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন পিয়েরে-এমরিক অবামেয়াং। চার মিনিট পর গোল পান ইংলিশ রাইট ব্যাক রিস জেমস।

আরেক খেলায় ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে ১-০ গোলে জিতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গ।

লিওনেল মেসি গোলের দেখা পেলেও এইচ গ্রুপের খেলায় পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে পিএসজি।

তিন ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া ফ্রেঞ্চ জায়ান্টরা টেবিল টপার। সমান পয়েন্ট পেয়ে দুইয়ে বেনফিকা। ৩ পয়েন্ট নিয়ে তিনে জুভেন্টাস। সব ম্যাচ হারা মাক্কাবি হাইফা যথারীতি সবার তলানিতে অবস্ত্রহান করছে।

২২ মিনিটের মাথায় নেইমারের পাসে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে বল জালে পাঠান মেসি। এরপর ৪১ মিনিটে দানিলো পেরেইরা নিজেদের জালে বল পাঠালে বেনফিকা সমতায় ফেরে।

গ্রুপের আরেক খেলায় মাক্কাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT