চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের রেকর্ডের রাতে জিতল পিএসজি, হেরেছে বায়ার্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে, বায়ার্নের খেলোয়াড়রা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ঘরের মাঠে টানা ১০ ম্যাচের গোল করার রেকর্ড গড়লেন কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ ফরোয়ার্ডে এমন কীর্তির রাতে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনালের পথ মসৃণ করেছে পিএসজি। আরেক খেলায় লাজিওর কাছে ১-০ গোলে হেরে বিপদে পড়েছে বায়ার্ন মিউনিখ।

পার্ক ডে প্রিন্সেসে বুধবার রাতে টুর্নামেন্টের এবারের মৌসুমে গ্রুপপর্বে অপরাজিত থাকা সোসিয়েদাদ প্রথমার্ধে জাল অক্ষত রাখে। বিরতির পর ৫৮ মিনিটে মার্কুইনহোসের কর্নারে কিকে বল পেয়ে ডানপায়ের ভলিতে বল জালে জড়ান এমবাপে।

ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। ফলে শেষ ষোলোর প্রথম লেগের খেলায় ফ্রেঞ্চ জায়ান্টরা জয় নিয়ে মাঠ ছাড়ে।

আগামী ৫ মার্চ সোসিয়েদাদের মাঠে দ্বিতীয় লেগের খেলায় তাদের মুখোমুখি হবে পিএসজি।

এদিকে, রোমের অলিম্পিকোতে একেবারেই নিষ্প্রভ ছিল বায়ার্ন। বিস্ময়করভাবে গোটা ম্যাচে একটি শটও দলটির ফুটবলাররা লক্ষ্যে রাখতে পারেনি। পরিসংখ্যান অনুসারে, ২০১৯ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার বায়ার্ন কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে পোস্ট বরাবর একটিও শট নিতে ব্যর্থ হয়েছে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭ মিনিটে বিপদে পড়ে জার্মান জায়ান্টরা। ডি বক্সের ভেতর গুস্তাভ ইসাকসেনকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাওট উপামেকানো। পেনাল্টি পাওয়া লাজিওর হয়ে ৭০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে।

Reneta

আলিয়াঞ্জ অ্যারেনায় ৫ মার্চ শেষ ষোলোর ফিরতি লেগে লাজিওর বিপক্ষে খেলবে বায়ার্ন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবায়ার্ন মিউনিখরিয়াল সোসিয়েদাদলাজিওলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT