ফুটবল

রিয়ালের মাঠের সমালোচনায় গার্দিওলা

গার্দিওলা মাঠে দাঁড়িয়ে সমালোচকদের মুখোমুখি হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের মাঠের সমালোচনায় গার্দিওলা, ফুটবল কোচ, মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছয় গোলের জমজমাট এক ম্যাচ উপভোগ করেছে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে উপস্থিত সাড়ে ৭৬ হাজারের অধিক দর্শক। আক্রমণ পাল্টা আক্রমণে ফুটবলাররা দর্শনীয় পারফরম্যান্সে ছড়িয়েছে মুগ্ধতা। সৌরভ ছড়ানো দুরন্ত দ্বৈরথ অমীমাংসিতভাবে শেষের পর মাঠের মান নিয়ে উঠেছে প্রশ্ন। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ নিয়ে অভিযোগ জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার সিটির কোচ মাঠের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করেন। অবকাঠামো উন্নয়নের জন্য স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনো চলছে।

‘স্টেডিয়ামটা আকর্ষণীয়। এখন তাদের কেবল ঘাসের দেখভাল করা লাগবে, মানে উন্নতি ঘটাতে হবে। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে শুধুমাত্র একটি ভালো মাঠ নিয়ে চিন্তা করতে হবে। যেমনটা ক্লাবটির সবসময় ছিল।’

‘মাঠ নিয়ে অভিযোগের কথা আমার খেলোয়াড়রা বলেছে। কিন্তু মানুষের এটা নেতিবাচকভাবে নেয়া উচিৎ নয়, স্টেডিয়ামটি দর্শনীয়। আমি যখন খেলতাম, রিয়াল মাদ্রিদের একটি অবিশ্বাস্য মাঠ ছিল। এটা কার্পেটের মতো ছিল এবং এখন সেরকমটা নেই। তবে আমি নিশ্চিত, তারা মাঠ ঠিক করবে।’

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। ইতিহাদ স্টেডিয়ামে ১৭ এপ্রিল ফিরতি লেগে দল দুটি মুখোমুখি হবে।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ পেপ গার্দিওলা ম্যানসিটি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…