চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটিকে পেল রিয়াল, পিএসজি পরীক্ষা বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে এক খেলোয়াড় উঁচুতে লাফিয়ে গোলের চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে শক্ত পরীক্ষা হতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। সেরা আটে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি লড়বে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। প্রথম লেগের খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে এবং পরের লেগের খেলা ইতিহাদ স্টেডিয়ামে।

অন্যদিকে, ফ্রান্স জায়ান্ট পিএসজির পরীক্ষা নেবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বার্সেলোনা প্রথমে খেলতে যাবে ফ্রান্সে, পরের লেগে ন্যু ক্যাম্পে আসবে এমবাপের ক্লাব।

ইংল্যান্ডের আরেক দল আর্সেনাল খেলবে রেকর্ড লিগ শিরোপাজয়ী জার্মানির বায়ার্ন মিউনিখের বিপক্ষে। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ লড়বে জার্মানির অন্য ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

কোয়ার্টার পর্ব শেষে কোয়ার্টার-২ জয়ী দল সেমিফাইনাল খেলবে কোয়ার্টার-৪ জয়ী দলের বিপক্ষে। কোয়ার্টার-১ জয়ী দল সেমির দৌড়ে লড়বে কোয়ার্টার ফাইনাল-৩ জয়ী দলের বিপক্ষে।

এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে সবচেয়ে বেশি তিনটি দল স্পেনের। দুটি করে দল আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ইংল্যান্ডের। জার্মানির দুটি দল শেষ আটে কোয়ালিফাই করেছে। বাকি দলটি ফ্রান্সের।

গ্রুপপর্বের মতো কোয়ার্টারের লড়াইয়ে একই দেশ এবং একই লিগের ক্লাবের বিপক্ষে খেলতে বাধা নেই। যেকোনো দল একই দেশের, ক্লাবের বিপক্ষে খেলতে পারবে। কোয়ার্টারের প্রথম লেগ হবে ৯ ও ১০ এপ্রিল। ফিরতি লেগের খেলা ১৬ ও ১৭ এপ্রিলে।

Reneta

কোয়ার্টারের খেলা শেষ হলে বিরতি দিয়ে সেমিফাইনাল হবে মে মাসে। সেমির প্রথম লেগের খেলা ৩০ এপ্রিল ও ১মে এবং সেমির দ্বিতীয় লেগের খেলা ৭ ও ৮মে। বহুল কাঙ্ক্ষিত ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, ১ জুন।

এক নজরে কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ (প্রথম কোয়ার্টার)
অ্যাটলেটিকো মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড (দ্বিতীয় কোয়ার্টার)
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি (তৃতীয় কোয়ার্টার)
পিএসজি-বার্সেলোনা (চতুর্থ কোয়ার্টার)

সেমিফাইনাল লাইনআপ
কোয়ার্টার ফাইনাল-২ বনাম কোয়ার্টার ফাইনাল-৪
কোয়ার্টার ফাইনাল-১ বনাম কোয়ার্টার ফাইনাল-৩

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়েম্বলিচ্যাম্পিয়ন্স লিগজার্মানিবার্সেলোনাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

পথসভায় হুইপকে লক্ষ্য করে গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT