চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে বিশৃঙ্খলা: লিভারপুল সমর্থকদের দুষছে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ৩০, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা শুরু হতে দেরি হওয়ায় লিভারপুল দর্শকদের বিশৃঙ্খলার দায় দেখছে ফ্রান্স। দেশটির ক্রীড়া মন্ত্রী অ্যামিলি উদেয়া কাস্তেরাও অভিযোগ করেছেন, ব্রিটিশ ক্লাবটির সমর্থকদের হাঙ্গামার কারণে খেলা শুরু হতে ৩৫ মিনিট দেরি হয়।

অ্যামিলি বলেছেন, ‘সেদিন যা ঘটেছে তা সর্বোপরি টিকিটহীন ও নকল টিকিটধারী ব্রিটিশ সমর্থকদের ভিড়ের জন্যই হয়েছে। যখন এতো মানুষ প্রবেশপথে থাকবে, তখন স্বাভাবিকভাবেই আরও মানুষ স্তাদিও ডি ফ্রান্স স্টেডিয়ামে জোর করে ঢুকতে চাইবে। আশেপাশের নির্দিষ্ট সংখ্যক যুবক ভিড়ের সঙ্গে মিশে ঢোকার চেষ্টাও করেছে তারা।’

কর্তৃপক্ষের দাবি, লিভারপুলের সমর্থকরাই হাঙ্গামা করেছে। তারা টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢুকতে চেয়েছে। সেই কারণেই বিশৃঙ্খলা এবং ম্যাচ শুরু হতে দেরি হয়।

লিগেরআয়োজক উয়েফাও সরাসরি দোষ চাপিয়েছে উচ্ছৃংখল ভক্তদের ওপর। সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, লিভারপুলের সমর্থকরা জাল টিকিট কিনেছিল। তাই তারা যখন ঢুকতে যায়, তখন ঘূর্ণায়মান দরজা কাজ করেনি। প্রবেশদ্বার ব্লক হয়ে যায়।

তবে সমর্থকদের অভিযোগ, পুরো ঘটনার জন্য দায়ী স্টেডিয়াম কর্তৃপক্ষ। তারা টিকিট পরীক্ষা করতে খুব বেশি সময় নিচ্ছিলেন। সেসময় পুলিশ পেপার স্প্রে থেকে শুরু করে কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলেও জানিয়েছে তারা। এমনকি তাদের বিরুদ্ধে অত্যন্ত খারাপ ব্যবহার করার অভিযোগ আনছেন অলরেড সমর্থকরা।

লিভারপুল-রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচটি শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ৩৫ মিনিট পর। প্রথমে দর্শক স্টেডিয়ামে প্রবেশের কারণ দেখিয়ে দেরি করার পর সময় আরও বাড়িয়ে নেয় প্যারিসের মাঠ কর্তৃপক্ষ। পরে টানা হয় নিরাপত্তা ইস্যু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগপ্যারিসফ্রান্সরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টোয়াব নির্বাচনে কনাশাস রিলায়েন্স ফোরামের জয়

পরবর্তী

নরসিংদীতে তরুণীকে হেনস্তা: অভিযুক্ত নারী ৩ দিনের রিমান্ডে

পরবর্তী

নরসিংদীতে তরুণীকে হেনস্তা: অভিযুক্ত নারী ৩ দিনের রিমান্ডে

কৃত্রিম সংকট তৈরি করা না হলে খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT