চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কারা চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপায়, অবনমন যাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৬, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলা শেষ হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান, লা লিগা, সিরি আ এবং বুন্দেসলিগা শেষে নির্ধারিত হয়েছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে কারা। নির্ধারিত হয়েছে ইউরোপা লিগে খেলবে যারা এবং অবনমন হয়ে গেল তাদের নামও।

নাটকীয়ভাবে সিরি আ জিতেছে নাপোলি। তাদের সঙ্গে ইন্টার মিলান, আটালান্টা, জুভেন্টাস খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। রোমা খেলবে ইউরোপা লিগে এবং ফিওরেন্তিনা খেলবে কনফারেন্স লিগে। এমপলি, ভেনেজা এবং মনজা এবারের সিরি আ থেকে বাদ পড়েছে।

লিগ ওয়ান থেকে এবার তিন দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইন, মার্শেই এবং মোনাকো পেয়েছে সুযোগ। নিস খেলবে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারে, লিলে ইউরোপা লিগের গ্রুপপর্ব। রেইমস অবনমনের প্লে-অফ খেলবে। তবে বাদ পড়েছে মন্টেপিলিয়ার ও এএস সেন্ত অ্যাতিয়েন।

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ, বেয়ার লেভারকুসেন, ফ্রাঙ্কফুর্ট ও ডর্টমুন্ড খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। এসসি ফ্রেইবাখ ইউরোপা লিগে এবং মেইনজ খেলবে কনফারেন্স লিগে। অবনমনের প্লে-অফ খেলবে হেইডেনহাইম। হলস্টেইন কিয়েল এবং ভিএলএফ বচুম লিগ থেকে বাদ পড়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পেয়েছে ছয় দল। লিগ চ্যাম্পিয়ন হয়ে লিভারপুল, রানার্সআপ হয়ে আর্সেনাল আগেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে। লিগে তলানির দিকে থাকলেও ইউরোপা লিগ জেতায় চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়েছে টটেনহ্যামের। আর প্রিমিয়ার পয়েন্ট তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ম্যানসিটি, চেলসি ও নিউক্যাসল। আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেললেও সামনের মৌসুমে ইউরোপা লিগে খেলতে হবে অ্যাস্টন ভিলাকে। লিগ থেকে অবনবম হয়েছে লেস্টার সিটি, ইপসউইচ টাউন এবং সাউদাম্পটনের। অবনমন থেকে কোনোমতে বেঁচে যাওয়া ১৭তম স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।

স্প্যানিশ লা লিগা থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং রানার্সআপ রিযাল মাদ্রিদ। সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক ক্লাব ও ভিয়ারিয়াল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। লা লিগা থেকে ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে রিয়াল বেটিস ও সেল্টা ভিগো। আটে থাকা রায়ো ভায়েকানো উয়েফা কনফারেন্স লিগে খেলার সুযোগ পেয়েছে। লা লিগা থেকে অবনমন হয়েছে লেগানেস, লাস পালমাস এবং ভায়াদোলিদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগকনফারেন্স লিগচ্যাম্পিয়ন্স লিগবার্সালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্লোসার পাশে থাকাটা সন্মানের, রোনাল্ডো সেরা: মেসি

জুন ১৭, ২০২৬

ব্যাটে খারাপ দিনে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

জুন ১৭, ২০২৬
মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় অজিদের বিপক্ষে ৮ ব্যাটার ছুঁতে পারেননি দুঅঙ্ক

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT