শুধুই ‘জয়ে’ চোখ

জো ডেনেটি একটি ফুটবল ম্যাচে দর্শকদের সঙ্গে যোগাযোগ করছেন, তার মুখে উত্তেজনা ও আবেগ প্রকাশ পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হেরে এসেছে পিএসজি। দ্বিতীয় লেগের খেলা এবার, ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে খেলবেন এমবাপে-মার্কুইনহোস। ম্যাচ নিয়ে কোচ লুইস এনরিকের চাওয়া শুধুই জয়, ভিন্ন কিছু ভাবছেন না তিনি।
ম্যাচের আগে এনরিকে জানিয়েছেন, ‘লক্ষ্য দুই গোলে জয় না, লক্ষ্য শুধু জয়। যদি মনে করেন লক্ষ্য দুই গোল, সেটা অনেক বড় কাজ। আমরা শুধু খেলতে চাই এবং গোল করতে চাই। যদি ৮৯ মিনিটে গোল করি, সেটা চালিয়ে যেতে হবে। আমরা শুধু গোল করতেই চাই না, আমরা জিততে চাই।’
‘দুই মিনিটে দুই গোল করতে পারেন, কিন্তু গোল হজমও করতে পারেন। আমাদের শতভাগ আক্রমণ ও রক্ষণের দিকে মনোযোগ রাখতে হবে। যদি একটি গোল হজম করিও, আমাদের শান্ত থাকতে হবে। যদি দ্রুত দুই গোল করে ফেলি, প্রতিপক্ষ আমাদের উপর চড়াও হবে।’
এনরিকের মতে, ‘দুদলের খেলাই হবে অন্য পর্যায়ের এবং খেলা দুদলের জন্যই কঠিন হবে।’






