চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার সেরা স্বপ্নগুলোও আজকের মতো উৎকৃষ্ট নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ০৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

নিজেকে প্রতিনিয়ত তৈরি রাখার কাজটা ঠিকঠাক করে যাচ্ছিলেন ধারে রিয়াল মাদ্রিদে খেলতে আসা জোসেলু রোমেলু। ৩৪ বর্ষী ফরোয়ার্ড জানতেন, হাতে সময় খুব বেশি নেই। হারতে বসা দলকে উদ্ধারে দ্রুতই নিজেকে মেলে ধরার সুযোগটা খুঁজছিলেন। বদলি হিসেবে নেমে বনে গেলেন নায়কই। পরাজয়ের দ্বারপ্রান্তে যেতে থাকা দলের ত্রাণকর্তা হলেন। জোড়া লক্ষ্যভেদে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে রিয়ালকে পাইয়ে দিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট।

ম্যাচের তখন ৮১ মিনিট। ফেদেরিকো ভালভার্দের পরিবর্তে জোসেলুকে মাঠে নামান মাস্টারমাইন্ড আনচেলত্তি। সাত মিনিট পর হতাশার চাদর ফেলে জ্বলে ওঠে কামব্যাকের রাজা রিয়াল। বল গোলরক্ষকের হাত ফসকে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে বাঁ-পায়ের শটে স্পেনিয়ার্ড তারকা সেটি জালে জড়িয়ে সমতা টানেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে রুডিগারের ক্রসে বল নিয়ে জোসেলু জোড়া গোলের দেখা পেলে লস ব্লাঙ্কোসরা আবারো দুরন্ত প্রত্যাবর্তনের পটভূমি লেখে।

ম্যাচের পর উচ্ছ্বসিত জোসেলু বললেন, ‘নায়ক হওয়ার বিষয়ে জানি না। তবে আমি ভীষণ আনন্দিত। ব্যাপারটা কল্পনা করতে পারেন! এটা অবিশ্বাস্য ও দর্শনীয় ছিল। এই দলটি কখনোই হাল ছাড়ে না। শেষ পর্যন্ত লড়াই তার রক্তে রয়েছে।’

‘সবসময় এ ধরনের পারফরম্যান্সের স্বপ্ন দেখে থাকবেন। প্রথম লক্ষ্য ছিল বুদ্ধিমান হয়ে নিজেকে প্রস্তুত রাখা। বায়ার্নের ফুটবলাররা ক্লান্ত ছিল। যা ঘটেছে তাতে বলা যায়, আমার সেরা স্বপ্নগুলোও আজকের মতো উৎকৃষ্ট নয়।’

সবশেষ ১১ বছরের মধ্যে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গেল রিয়াল। গত সপ্তাহে লা লিগার শিরোপা জেতা দলটি এবার আরও একবার ইউরোপসেরার মুকুট জয়ের অপেক্ষায়।

জোসেলু ২০১১-১২ মৌসুমে রিয়ালের ডেরায় এসে একটি মাত্র ম্যাচ খেলতে পেরেছিলেন। এরমাঝে অনেকগুলো ক্লাব ঘুরে ২০২৩ সালে এস্পানিওল থেকে ধারে আবারো স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মতো বড় মঞ্চে নিজেকে প্রমাণও করলেন।

Reneta

ইংল্যান্ডের সাবেক উইঙ্গার ও রিয়ালের হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী স্টিভ ম্যাকম্যানম্যান ম্যাচ শেষে বলেছেন, ‘কখনোই ভাবেননি যে জোসেলু দুইবার দলকে উদ্ধার করবেন। গোলের সুযোগ নষ্টের জন্য তিনি অতীতে বেশ সমালোচিত হয়েছেন। কিন্তু কে চিন্তা করেছিল যে এমন একমুহূর্ত তিনি তৈরি করবেন। আমরা সন্ধ্যার নায়ক কে হতে চলেছে, তা নিয়ে কথা বলেছিলাম। শেষ পর্যন্ত তিনি হলেন জোসেলু।’

২০০১ সালে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী সাবেক ইংলিশ মিডফিল্ডার ওয়েন হারগ্রিভসের ভাষ্য, ‘জোসেলু এই মৌসুমে বেঞ্চের বাইরে রিয়ালের জন্য দুর্দান্ত ছিল। তিনি কোথায় খেলেছেন, তাতে আমার কিছু যায় আসে না। এটা তার সহজাত প্রবৃত্তি। তার দ্বিতীয় গোলটি রিয়াল মাদ্রিদ দলের সংক্ষিপ্তসার। তারা শেষ মুহূর্তে একটি গোল খুঁজে পায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজোসেলুবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT