ফুটবল

বার্সেলোনা-পিএসজি: পরিসংখ্যান কী বলছে

চ্যাম্পিয়ন্স লিগ

প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা পরিসংখ্যানের জন্য একে অপরের সাথে হাত মেলাচ্ছ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে পরিসংখ্যানের জন্য একে অপরের সাথে হাত মেলাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৩-২ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দৌড়ে কিছুটা এগিয়ে আছে বার্সেলোনা। এবার ফিরতি লেগে ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে চলেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে শেষ আটের ফিরতি লেগে ফরাসি ক্লাবটির মুখোমুখি হবে লা লিগার শিরোপাধারীরা। মাঠের লড়াই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা-পিএসজি। জয়ের হিসাবে এগিয়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা, বার্সার পাঁচ জয়ের বিপক্ষে পিএসজির জয় চারটিতে। বাকি চার ম্যাচ হয়েছে ড্র।

পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে পিএসজির সঙ্গে পাঁচবারের মুখোমুখি দেখায় তিনটিতে জয় পেয়েছে বার্সা। বাকি দুটির মধ্যে একটিতে ও আরেকটিতে ড্র করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। অন্যদিকে, পার্ক ডে প্রিন্সেসে সাতবারের দেখায় জয়-পরাজয়ে সমানে সমান বার্সা-পিএসজি। দুটি করে জয় পরাজয়ের মধ্যে তিন ম্যাচে আসেনি কোনো ফল।

চ্যাম্পিয়ন্স লিগের আগের দুই মৌসুমে গ্রুপপর্বে থেকে বিদায় নিয়েছিল বার্সা, তারও আগের বছর শেষ ষোলো পর্যন্ত কাতালান ক্লাবটি যেতে পেরেছিল। তবে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে জিতলে পাঁচ বছর পর সেমিফাইনালে উঠবে জাভির শিষ্যরা।

পিএসজি তাদের ক্লাব ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি একবারও উঁচিয়ে ধরতে পারেনি। লুইস এনরিকের শিষ্যরা এবার শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে।

বিষয়:এমবাপে চ্যাম্পিয়ন্স লিগ জাভি পিএসজি বার্সেলোনা লুইস এনরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…