চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ও ১৪ বছরের আক্ষেপ ঘোচাল বার্সা-আর্সেনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে ড্রয়ের পর ফিরতি লেগে নাপোলিকে হারিয়ে শেষ আটে পৌছাল বার্সেলোনা। তাতে চার বছরের মধ্যে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠল জাভি হার্নান্দাজের দল। রোমাঞ্চকর আরেক ম্যাচে টাইব্রেকারে পোর্তোকে হারিয়ে ১৪ বছর পর শেষ আটে পা রাখল আর্সেনাল।

অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে শেষ আটে উঠেছে লা লিগা চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। নাপোলির ১৪ শটের ৪টি লক্ষ্যে ছিল।

গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই বার্সেলোনার বিদায় নিতে হয়েছিল। চলতি মৌসুমে ইউরোপ সেরার এই প্রতিযোগিতাতেই কেবল শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনা আছে তাদের। ২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা।

আরেক ম্যাচে ফিরতি লেগে পোর্তোকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। দুই লেগের ফল ১-১ থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর তাতেই ১৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার দল। শেষবার ২০০৯-১০ মৌসুমে গানাররা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলায় পোর্তোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্সেনাল। খেলার ৪১ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার দারুণ ফিনিশিংয়ে ডেডলক ভাঙে স্বাগতিকরা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হলেও আর কোনো দলই পায়নি গোলের দেখা। প্রথম লেগে পোর্তোর কাছে হারের কারণে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও কোনো ফল না এলে টাইব্রেকারে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্তেতাআর্সেনালচ্যাম্পিয়ন্স লিগজাভিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেড আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন সাখাওয়াত আলী খানের স্ত্রী মালেকা খান

অধ্যাপক সাখাওয়াত আলী খান বেঁচে থাকবেন মানুষের ভালোবাসায়

মে ১৫, ২০২৬

বরিশালে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য চাকরি মেলা

মে ১৫, ২০২৬

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন কিংস

মে ১৫, ২০২৬

ঈদে ‘এটা আমাদেরই গল্প’ নির্মাতার ‘অভিযান’!

মে ১৫, ২০২৬

শ্রীমঙ্গলের সন্তান শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT