চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিপজ্জনক’ বায়ার্নে সতর্ক আনচেলত্তি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আনচেলত্তি বায়ার্নের বিরুদ্ধে সতর্ক থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ম্যাচের আগে বাভারিয়ানদের নিয়ে বেশ সতর্ক লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি।

শেষ চারের প্রথম লেগে মঙ্গলবার রিয়ালকে আতিথেয়তা দেবে জার্মান ক্লাব বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, নিজেদের উপর বিশ্বাস আছে। কিন্তু বায়ার্ন মিউনিখের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। বুন্দেসলিগায় তারা ভালো খেলেনি। তবে আর্সেনালের বিপক্ষে দুটি ম্যাচে দারুণ খেলেছে। তাতেই ক্লাবের গুণমান সম্পর্কে ধারণা পাওয়া যায়।’

‘ম্যাচে তাদের ট্রানজিশনগুলো খুবই শক্তিশালী, বিভিন্নভাবে খেলতে পারে এবং খুব বিপজ্জনক। আমাদেরও এই ম্যাচের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। নিজেদেরকে ফাইনালে নিয়ে যেতে হবে, এটাই আমাদের লক্ষ্য।’

কোচ নয়, ফুটবলাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলেই বিশ্বাস করেন আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটির কোচের ভাষ্য, ‘বায়ার্নের দারুণ কিছু ফুটবলার আছে। ভালো খেলেই ফাইনালে যেতে হবে। আর দুই দলের কোচ নয়, ফুটবলারদের উপরই সব নির্ভর করে। আমরা তাদের দিক নির্দেশনা দিতে পারি।

বায়ার্ন কোচ থমাস টুখেলকে নিয়েও প্রশংসায় মেতে তার প্রতি শ্রদ্ধাই জানিয়ে রাখলেন রিয়াল বস। অকপটে বললেন, কৌশলের দিক দিয়ে বিশেষভাবে টুখেল দারুণ একজন কোচ। তার দলের প্রতি আমার অনেক সম্মান আছে।’

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১ রানের জন্য ফিফটি পেলেন না সাকিব

পরবর্তী

বাকি না দেয়ায় মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

পরবর্তী
জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাকি না দেয়ায় মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের যে নির্দেশনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT