শিক্ষা

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নানা আয়োজনের মধ্য দিয়ে ফল-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার কালচার ক্লাবের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংগীতশিল্পী এলিটা করিম তার শিক্ষা জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রশংসা করে তাদের কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভিন হাসান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা বিকাশের ওপর জোর দেন।

শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের সৎ থাকার পরামর্শ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন কাজী জাহেদুল হাসান।

অনুষ্ঠানে নবীনদের সামনে তাদের বিভাগের সুযোগ-সুবিধা তুলে ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার বিভাগের প্রধান আব্দুস সেলিম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান হাসান সিরাজী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শাহনাজ পারভীন, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. ফজিলা বানু লিলি এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার হাসিনুস সাবাহ্।

নবীন বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইলিয়াস আহমেদ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান অথৈ ও ইংরেজি বিভাগের ফাবিহা জান্নাত। নৃত্য পরিবেশন করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মুন্নি বসাক।

বিষয়:সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…