চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রিয়া থেকে যে কারণে পালাতে বাধ্য হন সেলিনা

নির্যাতনের অভিযোগে এবার স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সেলিনা জেটলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
খুশি পরিবার ক্রিসমাস ট্রি এর সামনে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে মামলা করেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ৪৭ বছরের সেলিনার অভিযোগ অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের দ্বারা গুরুতর মানসিক, শারীরিক, যৌন ও মৌখিক নির্যাতনের শিকার হয়েছেন।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২১ নভেম্বর মুম্বাইয়ের আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় মামলাটি দায়ের করেছেন সেলিনা জেটলি। মাসিক ১০ লাখ রুপি ভরণপোষণ এবং পিটারের কাছে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন সেলিনা।

এসব তথ্য উল্লেখ করে মামলার নথিতে বলা হয়েছে, সন্তানদের (বর্তমানে তারা অস্ট্রিয়ায় পিটারের হেফাজতে রয়েছে) সঙ্গে সেলিনা জেটলিকে কোনোরকম যোগাযোগ করতে দেন না পিটার হাগ। ফলে সেলিনা আদালতের কাছে এমন একটি হেফাজতের নির্দেশ চাইছেন, যাতে পিটার বাধ্য হন সন্তানদের সঙ্গে ‘নিরবচ্ছিন্ন ভার্চুয়াল ও টেলিফোনিক যোগাযোগের সুযোগ’ দিতে।

সেলিনার পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করছে করঞ্জাওয়ালা অ্যান্ড কো. এর আইনজীবী দল। আন্দেরির বিচারবিভাগীয় হাকিম এস.সি. টাডির আদালতে তোলা হয় মামলাটি। বিচারক অভিযোগটি পরীক্ষা করে পিটারের বিরুদ্ধে নোটিস জারি করেন। পরবর্তী শুনানির তারিখ ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

মামলার আবেদনে পিটার হাগকে ‘আত্মকেন্দ্রিক, আত্মমগ্ন ব্যক্তি, যার স্ত্রী বা তিন সন্তানের প্রতি কোনো সহানুভূতি নেই’ বলে উল্লেখ করা হয়েছে। তার ‘রাগী স্বভাব’ ও ‘মদ্যপানজনিত’ প্রবণতার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠেছে বলেও দাবি করা হয়।

সেলিনা-পিটার দম্পতির একটি সন্তান মারা গেছে। নবজাতক সন্তানের মৃত্যু ও মা–বাবার মৃত্যুর পরপরই গুরুতর হতাশায় ভুগতে থাকা অভিনেত্রীকে চাপ সৃষ্টি করে তার মুম্বাইয়ের বাড়িটি তার (পিটারের) নামে হস্তান্তর করতে বাধ্য করেন বলে অভিযোগ সেলিনার। এক পর্যায়ে “তীব্র মানসিক, শারীরিক, মৌখিক এবং আর্থিক নির্যাতন”—এর মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সন্তানদের রেখে মধ্যরাতে অস্ট্রিয়া থেকে পালিয়ে ভারতে ফিরতে বাধ্য হন সেলিনা।

Reneta

২০১২ সালে প্রথম জমজ সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। সন্তানদের নাম রাখেন উইন্সটন এবং ভিরাজ। ২০১৭ সালে ফের জমজ সন্তান জন্ম দেন সেলিনা। সন্তানদের নাম রাখেন শমসের ও আর্থার, পরে শমসের মারা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটার হাগপ্রাক্তন মিস ইন্ডিয়াবলিউড অভিনেত্রীসেলিনা জেটলিস্বামী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT